মিলনের সাথে জুটি বাঁধলেন তামান্না । Sothik News

প্রিয়াংকা ইসলাম ঃবর্তমান সময়ের উদীয়মান সম্ভাবনাময়ী অভিনয়শিল্পী তামান্না সরকার অবশেষে জুটি বাঁধলেন সময়ের ব্যস্ত তারকা অভিনেতা আনিসুর রহমান মিলনের সাথে। 

পরিচালক আখতার হামিদ এর ' বিদেশ ফেরত জামাই ' এবং ' বাসর রাতে বউ পালায় ' এই দুই নাটকেই আনিসুর রহমান মিলনের নায়িকার চরিত্রগুলো অভিনয় করছেন তামান্না সরকার। 


'বিদেশ ফেরত জামাই', রচনায় আছেন নতুন প্রজন্মের শ্রুতি মধুর ভাষার খেলোয়ার  রেদোয়ান আকতার তন্ময়। ও 'বাসর রাতে বৌ পালায়' যার রচনায় আছেন বহু সুপার ডুপার হিট নাটকের বুনিয়াদ রুহুল আমিন পথিক।  নাটক দুটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন,  গুনি অভিনেতা মাসুম আজিজ, খলিলুর রহমান কাদেরী  শিখা মৌ, আহমেদ সাজু, রাইসা রিয়া, শাকিরা সহ আরও অনেকে। বিদেশ ফেরত জামাই  নাটকটিতে ফুটে উঠেছে, নয়ন দেনা করে ও জমি বিক্রি করে  বিদেশ যায়। দেনা শোধ করতে করতে বেশ কয়েক বছর পার হয়ে যায়। টাকা ইনকাম করে সুখে শান্তিতে থাকার জন্য তার বিয়ের বয়স পার হতে থাকে। সে দিকে তার কোন খেয়ালই থাকে না।এক সময় সে দেশে এসে বিয়ে করে। কিন্তু নয়নের সংসারে আছে তার এক বিধবা বোন। এবং  খাড়ার উপর মরার ঘা হয়ে আছে তারই খালাতো ভাই ফারুক। সংসারে এমনভাবে মিশে আছে কেউ বুঝতে পারে  না যে ফারুক তাদের ক্ষতি করে চলছে। নয়ন দেশে এসে ময়না নামের এক মেয়েকে  বিয়ে করে। এবং বিধবা বোনটাকে যৌতুক দিয়ে বিয়ে দেয়। অল্প কিছু দিনের মধেই নয়ন বিদেশ চলে যায়। তারপর ফারুকের বিভিন্ন সময়ের কুট বুদ্ধির কাছে হার মানে নব বিবাহিত রসেভরা টইটুম্বর ময়না বেগম। স্বামী বিদেশ, ময়নার মনে অনেক আকুতি, আর সেই সুযোগ নিয়ে ময়নার সাথে প্রেম শুরু হয় ফারুক। ময়না নিজের নামে একাউন্ট করে নয়নের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। নয়ন বিদেশে থেকে বুঝতেই পারে  না ময়নার চালাকি। ময়না নয়নের সুখের সংসারে অশান্তি লাগিয়ে দেয়।  এক সময় ময়না ফারুকের সাথে পালিয়ে চলে যায়। নয়ন যখন জানতে পারে তখন তার সারা জীবনের সমস্ত ইনকাম সব কিছুই  ময়নার নামে। নয়ন নিঃস্ব  অসহায়, ডিসিশন নেয় সে আর দেশে আসবে না। মোদ্ধা কথা দেশে বৌ রেখে বিদেশ গেলে কি হয় তাই ফুটে উঠেছে নাটকটিতে। 


আবার বাসর রাতে বৌ পালায় নাটকটিতে মন্টুর বিয়ের রাতেই বৌ পালিয়ে যায়। শিরিন মন্টুর খালাতো ভাই। সে মন্টুর বাড়িতেই থাকে। মন্টুর  বাসর রাতে তিনটি বৌ পালিয়ে গেলে এলাকার মধ্যে মন্টু ঘৃনার পাত্র হিসাবে পরিচিতি পায়। তাকে সবাই হারবাল ডাক্তারের কাছে চিকিৎসা নিতে বলে কিন্তু মন্টু চিকিৎসা নিতে চায় না।  আবার মন্টুর বিয়ে না হলে তার ছোট ভাই ঝন্টুর বিয়ে হবে না। এক পযার্য়ে মন্টুর আবার বিয়ে  ঠিক হলে শিরিন বিয়ে ভেঙে দেয়। এ কথা মন্টু জানতে পারলে শিরিন বলে  শিরিন সে মন্টুকে ভালোবাসে। তার সাথে বিয়ে না হলে সব বিয়েই সে ভেঙে দিবে। শেষে মন্টুর সাথে শিরিনের বিয়ে হয়।

পরিচালক আকতার হামিদ  বলেন, " তামান্না সরকার এই সময়ের সম্ভাবনাময়ী একজন অভিনয়শিল্পী। আমি তার মাঝে অভিনয় শেখার আগ্রহ টা দেখেছি। দৃশ্যপট বুঝিয়ে দিলে সে আপ্রাণ  চেষ্টা করে সেই দৃশ্যটিকে ফুটিয়ে তোলার জন্য।  দুটি নাটকের তামান্না যথেষ্ট ভাল অভিনয় করেছে। আশাকরি দর্শকরা তামান্নার অভিনয় দেখে সন্তুষ্ট হবেন। সময়ের  আলোচিত অভিনেতা আনিসুর রহমান মিলন যথেষ্ট সহযোগিতা করেছেন নবাগত সম্ভাবনাময় অভিনেত্রী তামান্না সরকার এর সাথে একত্রিত হয়ে কাজ করতে। যেটা একজন নতুন শিল্পের জন্য সত্যিই যথেষ্ট প্রয়োজনীয় একটি বিষয়। নতুন শিল্পী তৈরীর ক্ষেত্রে সিনিয়র অভিনেতাদের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঠিক সে কাজটি করেছেন।  অভিনেতা আনিসুর রহমান মিলন। "

নবাগত সম্ভাবনাময় অভিনেত্রী তামান্না সরকার বলেন, " আনিসুর রহমান মিলন ভাইয়ের মতন একজন গুণী শিল্পীর সাথে জুটি বেঁধে কাজ করার অভিজ্ঞতা এটাই আমার প্রথম। উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে আমি ঋণী। আসলে সিনিয়র শিল্পীরা যদি নতুন শিল্পীদের জন্য এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অনেক নতুন শিল্পী তৈরি হবে আমাদের এই মিডিয়া অঙ্গনে। অধিকাংশ নির্বাচন চান প্রতিষ্ঠিত শিল্পীদের কে নিয়ে কাজ করতে। নবাগতদের নিয়ে ঝুঁকি নিতে চান না নির্মাতারা। সে ক্ষেত্রে সত্যিই আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করছি এই কারণে যে  একজন নবাগত শিল্পী হয়েও নির্মাতা আমাকে নিয়ে ঝুঁকি নিয়েছেন। আমি মনে করি আমার অভিনয় জীবনে মিলন ভাইয়ের সাথে এই দুটি নাটক আমার জন্য টার্নিং পয়েন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। নির্মাতারা আমার প্রতি ঝুঁকি নিয়ে যেই আস্থা রেখেছেন, আমি যেন তার প্রতিফলন দর্শকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়। "

এই দুইটি নাটকের কলাকুশলী যারা ছিলেন তারা হলেন, ডিওপি জুম্মন চৌধুরী,প্রধান সহকারী পরিচালক গাজি জাকির, পরিচালক, সহকারী পরিচালক আমিনুল ইসলাম রানা, মেকআপ আর্টিস্ট জাহিদ, আলোক বিন্যাস শাহাবুদ্দিন, রহমান, আলমগীর। প্রোডাকশন রাসেল আহমেদ। ঝিলিক কথাচিত্রের ব্যানারে আসছে ভালোবাসা দিবসে নাটক দুটি  বেসরকারি টিভি চ্যানেলে প্রচারে সম্ভাবনা রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। নাটক দুটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।

0 Comments:

Post a Comment