থার্টি ফাস্ট কাঁপাতে আসছে অপু’র ‘বুম বুম’ | Sothik News

বিনোদন প্রতিবেদকঃ শোবিজে ভিউজ্যুয়াল কালারিস্ট হিসাবে পরিচিত নাম আশিকুজ্জামান অপু।কালারিস্ট হলেও অভিনয়, গান লেখা, সুর করা এমনকি গানও গাইতেও সাচ্ছন্দ বোধ করেন তিনি। সময় এবং সুযোগ হয়ে না ওঠায় ভিডিওতে রং বিন্যাস নিয়েই ব্যস্ত এবং এই পরিচয়েই পরিচিতি পেয়েছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে রং বিন্যাস করে বেশ সুনাম অর্জন করেছেন। এছাড়া কিছু নাটক ও চলচ্চিত্রে আবহ সংগীত পরিচালনা। মাঝে মধ্যে আড্ডায় গান পরিবেশন করলেও কখনো মৌালিক গান করা হয়নি তার। অভিনয় করেছেন বাংলা গানের যুবরাজ জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবারের ‘ব্যর্থ জীবন’ মিউজিক ভিডিওতে।

নতুন খবর হচ্ছে অপু এবার কন্ঠশিল্পী হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। ‘বুমবুম’ শিরোনামের গানটি লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করেছেন ইফতেখার লেলিন। মডেল হয়েছেন শিল্পী অপু, দেব দীপ, দিপু, তন্ময়, সুমি আক্তার, শিখা খান, রাকিব প্রমুখ। সম্প্রতি গানটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নতুন বছর উপলক্ষে আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) মিউজিক ভিডিওটি স্বর্ণা টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। এ প্রসঙ্গে অপু বলেন, ‘মাঝে মধ্যে বন্ধুরা একত্রে হলে শখের বসে গান গাইতাম। কখনো যে গান করব ভাবিনি। হঠাৎ করে আগ্রহ তৈরি হয়। চেষ্টা করেছি ভালো কিছু করার এবং সবার সহযোগিতা ছিল বলেই হয়তো কাজটি ভালো কিছুই হতে যাচ্ছে। গানের কথা ও মিউজিক একদমই ভিন্ন ঘরানার। কতটুকু ভালো করতে পেরেছি দর্শক ভালো বলতে পারবেন। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’

0 Comments:

Post a Comment