ইংল্যান্ড দলের সফলতার চাবিকঠি সেক্স! | Sothik News

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ইংল্যান্ড দলের সফলতার মূলে রয়েছে সেক্স! এই গোপন মন্ত্র প্রকাশ করলেন ফুটবলার জেমি ভারডির স্ত্রী রেবেকা ভারডি। তিনি বলেছেন, অন্যবারের বা অন্য কোনো দলের মতো নয় মত এব বাধানিষেধ নেই এবার, ইংল্যান্ড দলের এবারের খেলোয়ারদেরকে অবাধে সেক্স করার সুযোগ দেয়া হয়েছে তাদের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের সঙ্গে। কোনো বিধিনিষেধ রাখা হয়নি। যার ফলে মাঠের বাইরে খেলোয়াররা তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের সঙ্গে অবাধে যৌন সম্পর্ক স্থাপন করে মানসিকতা রাখতে পারছেন প্রফুল্ল। আর এটাই তাদের সফলতার মূল চাবিকাঠি।

স্ট্রাইকার জেমি ভারডির স্ত্রী রেবেকা এ জন্য তিনি দলের ম্যানেজারের প্রশংসা করেছেন। বলেছেন, ম্যানেজার গারেথ সাউথগেট ঠিক কাজ করেছেন। তিনিই তো জানেন, কি করলে তার স্কোয়াডের সদস্যদের মানসিকতা ফুরফুরে থাকবে। তাই ম্যানেজার তাদেরকে প্রিয়জনের সঙ্গে অবাধে মেলামেশার অনুমতি দিয়েছেন।
সেইন্ট পিটার্সবুর্গ হোটেলে লন্ডনের দ্য সান পত্রিকাকে এই সাক্ষাতকার দেন রেবেকা। এতে তিনি বলেন, ম্যানেজার দলের মানসিকতা ঠিক রাখতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়ারদের সঙ্গে তিনি স্বাভাবিকভাবে মেশেন। পরিবারের সবার কথা ভাবেন। পারিবারিক মূল্যবোধ বুঝতে পারেন। তাই খেলোয়ারদের জন্য তার মানসিকতা চেঞ্জ করেছেন। আসলে সেক্স হলো ওষুধের মতো। খেলার আগে এটাকে বন্ধ করা মানে খেলোয়ারকে আগেই লাল কার্ড দেখানো। সেক্স লুকিয়ে রাখলে সফলতা দেবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এতে বরং পারফরমেন্স বাড়ে। তাই গারেথ খেলোয়ারদের এই অনুমতি দিয়েছেন।
গত কয়েকদিন ধরে একটি গুজব শোনা যাচ্ছে যে রাশিয়ায় পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন ইংল্যান্ড দলের খেলোয়ারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডরা। সেখানে গোপনে যাতায়াত করতে দেখা গেছে বেশ কিছু খেলোয়াড়কে। সেখানে তারা একান্তে সময় কাটিয়েছেন। তবে রেবেকা ভারডি বলেন, দলের সবাই নির্দেশনা অনুসরণ করেই চলছে। ম্যানেজারতো পাস দিয়েই দিয়েছেন। তাহলে গোপনে কেন এ কাজ করতে হবে।

শেষ ১৬ থেকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে কলম্বিয়ার মুখোমুখি হতে হবে। তারা বেলজিয়ামের কাছে ১-০ তে যে হেরে গেছেন রেবেকা চান সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হবে। তার জন্য প্রয়োজন খেলোয়ারদের চাঙ্গা রাখা। একান্তে সময় দেয়া এবং যৌন সম্পর্ক স্থাপন করা।

0 Comments:

Post a Comment