বিনোদন ডেস্কঃ কয়েকদিন ধরেই বলিউডে শোরগোল শুরু হয়েছে নেটফ্লিক্স অরিজিনাল ‘লাস্ট স্টোরি’ নিয়ে । ছবিতে করণ জোহর ‘স্বমেহন’-এর দৃশ্যে ব্যবহার করেছেন লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘কাভি খুশি কাভি গাম’। এমন একটি দৃশ্যে কেন এই গানের ব্যবহার- তা নিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন করণ। ইতোমধ্যেই, মঙ্গেশকর পরিবারও এ নিয়ে আপত্তি জানিয়েছেন।
তবে এবার জোয়া আখতারের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনাকর নিজেই। লাস্ট স্টোরি ছবিতে অভিনয় নিয়ে একটি ইংরেজি ওয়েবসাইটে ভূমি জানালেন, ‘যৌনদৃশ্যে অভিনয় করার পর আমি রীতিমতো দুঃখ পেয়েছিলাম। মেঝেতে মুখ লুকিয়ে কেঁদে ফেলেছিলাম।’
তিনি আরও বলেন, আমি সবসময়ই অভিনয়ের ক্ষেত্রে ছবির বিষয়কে গুরুত্ব দেই। আর এবার শুধু বিষয় নয়, পছন্দসই পরিচালকও ছিল। আমি বিশ্বাস ছিল জোয়া এমনভাবে এটি তৈরি করবেন, যা কিনা একেবারেই অন্যরকম হবে এবং সেটাই হয়েছে। এতে অভিনয়ের পর আমি প্রচুর এসএমএস পেয়েছি। প্রচুর শুভেচ্ছা পেয়েছি।
ছবির শুরুর দিকে যৌন দৃশ্য নিয়ে বলতে গিয়ে ভূমি জানালেন, আমি জানতাম ওই দৃশ্য জোয়া খুবই সুন্দর করে দৃশ্যায়ণ করবেন । কারণ, ছবির জন্য দৃশ্যটি খুবই দরকার ছিল । এমন না হলে, অনুভূতিগুলো ঠিক বোঝানো সম্ভব হত না। আমার মা নিজে ওই দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছেন। এতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এর থেকে বেশি কিছু চাই না।




0 Comments:
Post a Comment