মিঠুন চক্রবর্তীর ছেলে ধর্ষন করলেন! | Sothik News


বিনোদন প্রতিবেদকঃ এবার ধর্ষণের অভিযোগ এসেছে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো চক্রবর্তীর বিরেুদ্ধে। দিল্লির রোহিণী আদালতে গতকাল সোমবার মিমোর বিরুদ্ধে এই  অভিযোগ করেন মিমোর সাবেক প্রেমিকা। ভোজপুরী ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী মিমোর সাবেক প্রেমিকার অভিযোগ, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে তাঁর সম্পর্ক। অতঃপর বিয়ের কথা দিয়ে মিমো তাঁকে ধর্ষণ করেছেন। আদালতের মূখ্য বিচারক একতা গৌবার নির্দেশে এই অভিযোগ নিয়ে কাজ করছে দিল্লি পুলিশ। চলছে তদন্ত। মিমোর মা যোগিতা বালির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ছেলের হয়ে তিনিই মিমোর সাবেক প্রেমিকাকে মানসিক নির্যাতন করে গর্ভপাত করতে বাধ্য করেছেন। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা বালি এখনও মুখ খোলেননি।

এদিকে আগামী ৭ জুলাই মুম্বাইয়ে একটি অভিজাত হোটেলে বলিউডের প্রযোজক সুভাষ শর্মার মেয়ে বলিউড তারকা মাদালসা শর্মার সাথে মিমো চক্রবর্তীর বিয়ের দিনক্ষণ পাকা করা হয়েছিল বেশ কিছুদিন আগে। ২০০৯ সালে তেলেগু ছবিতে অভিনেয়ের মাধ্য চলচ্চিত্রে অভিষেক হয় মাদালসার। 

মিমো চক্রবর্তীর পুরো নাম মহাক্ষয় চক্রবর্তী। তিনি বলিউড তারকা মিঠুন চক্রবর্তী আর যোগিতা বালির বড় ছেলে। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন ৩৩ বছর বয়সী এই তারকা। ইতিমধ্যে বলিউডের আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে সাতটি হিন্দি আর একটি কোলকাতার বাংলা ছবি। হিন্দি ছবিগুলো হলো ‘জিমি’, ‘দ্য মার্ডার’, ‘হান্টেড’, ‘লুট’, ‘রকি’, ‘এনিমি’, ‘টুক্কা ফিট’ ও ‘ইসকিদরিয়াঁ’। আর বাংলা ছবিটি হলো ‘রকি’।

1 Comments:

  1. What is the difference between casino games and slots?
    Slot https://septcasino.com/review/merit-casino/ games herzamanindir.com/ are the most popular types of poormansguidetocasinogambling.com casino games, and the 1등 사이트 majority are slots. https://jancasino.com/review/merit-casino/ and the most commonly played slot games.

    ReplyDelete