মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে নোবেল | Sothik News | সঠিক নিউজ

ডেস্ক রিপোর্টঃ মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন  ‘সা রে গা মা পা’খ্যাত গায়ক মইনুল আহসান নোবেল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়দিয়ার কালিয়া উপজেলা বিদ্যুৎ অফিসে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে তারা তার মাতলামি দেখে ভিডিওতে রেকর্ড করে।

ঘটনার পরদিন শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নোবেলর মাতলামির বেশ কিছু ভিডিও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে।

নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। 

এরপর স্থানীয় বাসিন্দারা নোবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বন্ধুদের সাথে গোপালগঞ্জে পাঠায়।

জানা গেছে, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।

0 Comments:

Post a Comment