শনিবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জে কটিয়াদীর মশুয়া জমিদার বাড়ি মাঠে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্নতব্য দেন। সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা এ জেড গোলাম রশীদ পিন্টু।
সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদের বেশ কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বিদেশ থেকে খুনিকে ফেরত আনার চেষ্টা চলছে। আশা করি, জীবিত থাকাকালীন তাদের ফাঁসি কার্যকর হয়েছে দেখে মরতে পারবো।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুরোদিয়া ইউনিয়নের (ইউপি) বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ ও মুক্তিযোদ্ধা মো. হারিছ মিয়া ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ড. আব্দুল কাহার আকন্দ কির্শারগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী।

0 Comments:
Post a Comment