নওগাঁর ছোট যমুনা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর ছোট যমুনা নদী থেকে ৭০ বছর বয়সী সোফিয়া বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সুলতানপুর এলাকার মুজাফরের স্ত্রী।

রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে লস্কারপুর এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ওসি  ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা লস্করপুর এলাকায় ছোট যমুনা নদীতে লাশ ভাসতে দেখে থানায় ফোন করেন। পরে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো এক সময় তিনি নদীতে পড়ে ডুবে মারা যান। আদালতের মাধ্যমে মরদেহ শোকসন্তপ্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 Comments:

Post a Comment