খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন: খসরু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে দায়ীদের জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। অনতিবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা না দেয়া হলে দেশের মানুষ বসে থাকবে না।

0 Comments:

Post a Comment