আবারও পেছালো খালেদা জিয়ার আবেদন শুনানির তারিখ | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের বৈধতা নিয়ে শুনানির জন্য সময় নেন আইনজীবীরা। মঙ্গলবার শুনানি হবে।

সোমবার (২১ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।

গত ২৩ মে এ মামলার শুনানির দিন ছিল। ওইদিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রস্তুতির জন্য সময় চেয়েছিলেন। আদালত আগামী ৯ আগস্ট সংশ্লিষ্ট আদালতের সেশনের তারিখ ধার্য করেছেন। ওইদিন শুনানি শেষে আগামী ১৪ আগস্ট দিন ধার্য করা হয়। এরপর ১৬ আগস্ট খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। ওই দিনই ২১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদনের শুনানির জন্য সময় চাইলে আদালত পরদিন মঙ্গলবার (২২ আগস্ট) দিন ধার্য করেন।

0 Comments:

Post a Comment