ধুনটে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরুর উদ্বোধনে হাবিবর এমপি | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে বাণিজ্য মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্যপণ্য (তেল, মসুর ডাল ও চাল) বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে। 

শনিবার দুপুর ১২টায় গোপালনগর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৫ (শেরপুর ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক  চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আ.লীগ সভাপতি জহুরুল ইসলাম তছু, আ.লীগ নেতা সিরাজুল হক লিটন, আব্দুল করিম, উপজেলা যুবলীগ নেতা আলিম আল রাজী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলিম আলী প্রমুখ। আতিকুর রহমানসহ আ.লীগ ও তাদের জোটের নেতারা।

0 Comments:

Post a Comment