মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার এ অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও ধুনট শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে কিডনি ও লিভারের সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২২ জনকে উপজেলা সামাজিক নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ৮জন ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ প্রদান ও এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

0 Comments:
Post a Comment