ডাক্তারকে হত্যার হুমকি জামায়াতের সন্ত্রাসী আদর্শের প্রতিফলন - স্বরাষ্ট্রমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. এস.এম.  মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াতে ইসলামী তার নোংরা ও সন্ত্রাসী চিন্তা প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল রাতে তিনি (মোস্তফা জামান) আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা খুলে বললেন। আমরা দেখেছি, কর্তব্যরত চিকিৎসক যে তার চিকিৎসা করেছেন তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার এটা আশ্চর্য  মনে হয়!

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, তারা যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সব সময় চিন্তা করে তারই প্রতিফলন; হুমকির মাধ্যমে তারা জানান দিয়েছে।’

0 Comments:

Post a Comment