বলেছেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত পলাতক খুনিকে উদ্ধার ও ফাঁসি কার্যকর করার চেষ্টা করছে সরকার।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আজকে যারা গণতন্ত্র ও মানবতার কথা বলে, যারা নানা অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল । সেই যুক্তরাষ্ট্রেই এখনো পলাতক রয়েছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী। দেশটির কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না।
তিনি বলেন: আমরা আশা করি আদালতের রায় পলাতক খুনিদের জন্য প্রযোজ্য হবে। সরকার পলাতক খুনিকে উদ্ধার ও মৃত্যুদন্ড কার্যকর করার চেষ্টা করছে।
দেশের উন্নয়ন ঠেকানোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে জানান আওয়ামী লীগ এই নেতা । তারা এখনো গণতন্ত্রকে হত্যার কাজ করে যাচ্ছে। এই অপশক্তি ও বঙ্গবন্ধু খুনিদের রাজনীতি থেকে বিতাড়িত না করা পর্যন্ত রাজনীতিতে শান্তি ফিরে আসবে না।
আগামী নির্বাচনে এই অপশক্তিকে রাজনীতি থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

0 Comments:
Post a Comment