আইয়ুব বাচুর জন্ম চট্টগ্রামে। তিনি সেখানেই বড় হয়েছেন, তার বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তার পরিবার একটি খাঁটি মুসলিম পরিবার ছিল। তার মতে, পুরো পরিবারটি "খুবই ধার্মিক ছিল এবং কেউ সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেনি"।
তার উল্লেখযোগ্য গানগুলো তালিকায় রয়েছে সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (ডাবল এলবাম) (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫), স্পর্শ (২০০৭), যুদ্ধ (২০১২)।
আইয়ুব বাচ্চুর গাওয়া অসংখ্য কালজয়ী গানের মধ্যে রয়েছে সেই তুমি, কষ্ট পেতে ভালোবাসি, এখন অনেক রাত, মেয়ে, কেউ সুখী নয়, হাসতে দেখো গাইতে দেখো, এক আকাশের তারা ইত্যাদি।

0 Comments:
Post a Comment