মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতারা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র মতিউর রহমান মতি, পুলিশ প্রধান রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, সাহসী মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদারসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

0 Comments:
Post a Comment