সাঈদীর প্রথম জানাজা সম্পন্ন, দ্বিতীয় জানাজা চলছে | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ মঙ্গলবার বেলা ১টা ৮ মিনিটে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এবং এখন দ্বিতীয় জানাজা চলছে।

জামায়াতে ইসলামীর বর্তমান আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রথম জানাজার নামাজের ইমামতি করেন।
এর আগে সাড়ে ১১ টার দিকে জানাজার নামাজ শুরু হলেও পরে বন্ধ হয়ে যায়। পস্থিত মুসুল্লিদের আবেদনে এটি বন্ধ করা হয়।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে বাইরে থাকায় তারা এ আবেদন করে। পরে ১২টা ১০ মিনিটে সাঈদীর ছেলে পিরোজপুরে পৌঁছায়

মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে পুলিশি পাহারায় সাইদীর মরদেহ বহনকারী গাড়িটি পিরোজপুরে আসে। তার মরদেহ পিরোজপুরে আসার কিছুক্ষণ পর দ্রুত দাফনের নির্দেশ দেয় পুলিশ ।
পিরোজপুরের আল্লামা সাইদী ফাউন্ডেশন কর্তৃক বায়তুল হামদ জামে মসজিদের পাশে সাইদীকে দাফন করা হয়েছে।

মঙ্গলবার ছেলে মাসুদ সাঈদী ফেসবুকে তার পোস্টে এ ঘোষণা দেন।
মাসুদ সাঈদী স্ট্যাটাসে উল্লেখ করেন, এখানেই শুয়ে আছেন তার (সাঈদী) কলিজার টুকরা বড় সন্তান রাফীক বিন সাঈদী, তার অত্যন্ত স্নেহের ছোট ভাই হুমায়ুন কবীর সাঈদী, তার কন্যাসম বড় পুত্রবধূ সুমাইয়া রাফীক সাঈদী।

উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

0 Comments:

Post a Comment