ডেস্ক রিপোর্টঃ বগুড়ায় রেজা ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় মেহেদি নামে আরেক যুবকও আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে সদরের ইসলামপুর-হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ আরাফাত নামে এক যুবককে আটক করে।
মৃত রেজা ও গ্রেফতারকৃত আরাফাত ইসলামপুর-হরিগাড়ি এলাকার বাসিন্দা। আহত মেহেদীও একই এলাকায় থাকেন।রেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর হরিগাড়ি এলাকায় রেজা ও মেহেদীকে ছুরি দিয়ে হত্যা করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজাকে মৃত ঘোষণা করেন। মেহেদির চিকিৎসা চলছে। মেহেদী ও রেজা দুজনেই মাদকাসক্ত ছিলেন। মাদকের লড়াইয়ে রেজা নিহত ও মেহেদী আহত হয়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাড়ির এসআই আনিছুর রহমান বলেন, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

0 Comments:
Post a Comment