শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত: শাহাবুল ইসলাম (৪৫ বছর) এবং তার ছেলে আশিকুল ইসলাম (২৫ বছর),চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মাদক চোরাচালানের তথ্যের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকার এস আই
কবিরুলের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। শাহাবুর ইসলাম ও আশিকুর নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তল্লাশিকালে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পিতা-পুত্রের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

0 Comments:
Post a Comment