ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে নাঈম হাসান নামে ১৫ বছর বয়সী এক ছাত্র।

বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। এর আগে সকালে উপজেলার বনানী এজাজ আবাসিক এলাকায় ভাড়া বাড়ির ছাদ থেকে লাফ দেন নাঈম।

নিহত নাঈম এজাজ পাড়ার মুনির আল জামানের ছেলে। পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নাঈম বগুড়া ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

বগুড়া-কৈগাড়ি থানার এসআই আব্দুল রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তার পরিবার কোনো অভিযোগ করেনি। তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 Comments:

Post a Comment