তিনি বলেন, “আড়াই মাস আগে আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ইউনিট সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। আশা করি আমরা শীঘ্রই এটি আমাদের হাতে পেতে পারব।"
নোবেল বলেন, আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।’
এর আগে শুক্রবার সকালে হঠাৎ করেই নোবেলের ফেসবুকে একটি ভিডিও দেখা যায়। একজন নারী পুরুষের ছবি দেখে তার শরীরের একটি স্পর্শকাতর অংশ স্পর্শ করেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সাইটটিতে আপত্তিকর ছবিও পোস্ট করা হয়েছে। প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন কাজটি নোবেলের। ফলে কটূক্তি করতে শুরু করেন নেটিজেনরা।
এরপর নোবেল গণমাধ্যমকে জানান, হ্যাকারদের কবলে পড়েছেন তিনি।

0 Comments:
Post a Comment