নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার ধুনটে সোহেল রানা (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩১ জুলাই সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী যুবক গোপালনগর গ্রামের সন্তোষ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় সোহেল রানার বিয়ে হয়। তাদের বিয়ে থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে বাড়ির দেয়ালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

0 Comments:
Post a Comment