লঙ্কা প্রিমিয়ার লিগ হবে এই বছরের 30 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে খেলার জন্য ডাম্বুলা অরার কাছ থেকে অফার পেয়েছেন তাসকিন আহমেদ। এরপর বিসিবির কাছে খেলার অনুমতি চান এই ডানহাতি পেসার। কিন্তু বিসিবি তাকে খেলতে অনুমতি দেয়নি।
তাসকিন অনুমতি না পেলেও সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়কে শ্রীলঙ্কা লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। আরেক পেসার শরিফুল ইসলাম ডাক পেয়েও অনুমতির জন্য বিসিবির কাছে আবেদন করেননি। বিশেষ করে এশিয়ান কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে তাসকিনকে খেলতে দেওয়া হয়নি।
তাসকিন বর্তমানে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলছেন। তবে এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বোলারকে বিশ্রামে দেখতে চায় বিসিবি। তাই বোঝা যাচ্ছে ইনজুরির কারণে তাকে শ্রীলঙ্কা যেতে দেওয়া হয়নি। এর আগে, পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল ডাক পাওয়ার পর ইনজুরির কারণে খেলেননি তাসকিন।

0 Comments:
Post a Comment