গ্রেফতার জেএমবি সদস্য আরিফ | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর সাপাহার থেকে জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র শীর্ষ নেতা এবং এর দাওয়াতি বিভাগের সদস্য আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার বিকেলে র‍্যাব-৫ ও র‍্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে মধইল এলাকার একটি আম বাগান থেকে তাকে আটক করে।

২২ জুলাই ২০১৭, জেএমবির সদস্যরা নাশকতার উদ্দেশ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় আরিফের সাথে একটি গোপন বৈঠক করে। সেখানে অভিযান চালায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও জেএমবি সদস্য সোহাইব শেখ ও রফিকুল ইসলাম রফিককে বিদেশি হ্যান্ডগান, দুটি গোলাবারুদ, ধারালো চাপাতি ও উগ্রবাদী বইসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান আরিফ। 

এরপর থেকে আরিফ গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব বুধবার বিকেলে সাপাহার মাধাইল জেলার একটি আম বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।

সাপাহার থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আরিফ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 Comments:

Post a Comment