ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ফুড সামিট শেষে দেশে পৌঁছেছেন। বুধবার (২৬ জুলাই) বেলা ১ টা ৫০ মিনিটে দেশে আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখপাত্র ইমরুল কায়েস গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে) রোমের ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন।

দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকায় আসেন। এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে রোববার (২৩ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালির রোমে যান। 

জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

0 Comments:

Post a Comment