মিরপুরে বাঙলা কলেজের সামনে বিএনপির মিছিলে ইটপাটকেল নিক্ষেপ | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মিরপুরে বাঙলা কলেজের সামনে বিএনপির সমাবেশে হামলা হয়েছে। তাদের ওপর ছাত্রলীগনেতারা হামলা করেছে বলে দলটির দাবি।

গাবতলী থেকে মিছিল শুরু হয়ে বাঙলা কলেজ এলাকায় পৌঁছানোর পর হামলার ঘটনা ঘটে।
একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 
সেখানে দেখা যায়, পদযাত্রাটির একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয় । তখন সমাবেশে যোগদানকারী বেশ কয়েকজন বিএনপি নেতা বিশ্ববিদ্যালয়ের গেটে ভাঙচুর ও  মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।


তবে এ ঘটনার পরও মিছিল থামেনি, মিছিল চলতে থাকে।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিরপুর থানার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মহসিন সকাল পৌনে একটার দিকে বলেন, বাংলা সরকারি কলেজের সামনে একঅটু সমস্যা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।

মিরপুর বাঙলা কলেজের সামনে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ হারুন অর  রশিদ বলেন, এ ধরনের কোনো সংঘর্ষ হয়নি। একটি ঢিলের ঘটনা ঘটেছে. তারা তাদের (বিএনপি) নিজেদের রুট দিয়েই পদযাত্রা করছে।


এই ঘটনায় মোটরসাইকেলে আগুন লেগেছে কিনা জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে শুনেছি। তা ছাড়া অফিসের দিনে পদযাত্রা না হলে ভালো হয়, কিন্তু অফিসের দিনে এ ধরনের কর্মসূচী হলে ব্যাপক ক্ষতি হয়।

0 Comments:

Post a Comment