বিশ্ব রেকর্ড করলেন সাকিব আল হাসান | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে মধ্যে একটিতে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৯ বলে ৩৯ রান করে দলকে জিততে সাহায্য করেন।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৯ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব সংস্করণ মিলিয়ে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। 

তিনিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ১৪০০০ হাজার রান এবং ৬০০ উইকেট সংগ্রহ করেছিলেন এবং 'ডাবল ক্লাবে'  প্রথম ক্রিকেটার তিনি। তার আগে এই  রেকর্ড বিশ্বের আর কোনো ক্রিকেটার করতে পারেননি।


বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তিনি ১৫ হাজার রানের ক্লাব স্পর্শ করা প্রথম ক্রিকেটার। সব মিলিয়ে ৩৮৫ ম্যাচে ১৫১৪৮ রান করেছেন তামিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৪৩৯ ম্যাচে ১৪ হাজার ৩১০ রান নিয়ে দুইয়ে আছেন।

0 Comments:

Post a Comment