প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৫ জুলাই) রোমে স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠক শেষে পার্কো ডি প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, সংস্কৃতি বিনিময় সংক্রান্ত আলাদা একটি সমঝোতাও সই হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। তবে অবৈধ প্রবাসীদের বৈধ করতে না পারলেও, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে ইতালি আগ্রহ দেখিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। তবে অবৈধ প্রবাসীদের বৈধ করতে না পারলেও, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে ইতালি আগ্রহ দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে যোগদানকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ সাংবাদিকদের বলেন, দেশটি বাংলাদেশকে জ্বালানি খাতে বহুপাক্ষিক সহায়তা দেবে। স্বাক্ষরিত স্মারকলিপিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং ইতালিও বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

0 Comments:
Post a Comment