এ সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমি সবসময় আমার দেশের জন্য নিজের সবকিছু উজার করে দেয়ার চেষ্টা করেছি।
আমি চলে গেলে কি হবে বা থাকলে কি হতো , দয়া করে এগুলো নিয়ে গসিপ করবেন না । আমাকে নিয়ে সংবাদ না করে ক্রিকেট নিয়ে সংবাদ করবেন, তামিম মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন।
আমি চলে গেলে কি হবে বা থাকলে কি হতো , দয়া করে এগুলো নিয়ে গসিপ করবেন না । আমাকে নিয়ে সংবাদ না করে ক্রিকেট নিয়ে সংবাদ করবেন, তামিম মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ওয়ানডে দলের এই অধিনায়ক।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আজ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’ অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গে তামিমের ওয়ানডে অধিনায়কত্বও শেষ হয়ে যায়।
১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য তামিম ধন্যবাদ জানান কোচ, বিসিবিসহ সতীর্থদের। আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

0 Comments:
Post a Comment