ঢালিউড সুপারস্টার শাকিব খান রোববার (৯ জুলাই) রাতে তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। এই পোস্টে তিনি ভক্তদের সাথে একটি ছবিও শেয়ার করেছেন। দেখা গেছে, প্রিয়তমা ছবিতে শাকিব খানের উদ্বোধনী দৃশ্যের চিত্র এটি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল: ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’
এই পোস্টে নেটিজেনরা শাকিব খানের প্রশংসা করেছেন।কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে শাকিব এই পোস্ট দিয়ে কাউকে জবাব দিয়েছেন।যারা নিজের ঢোল নিজে পেটায় হতে পারে তাদের উদ্দেশে এমন মন্তব্য।
তবে অভিনেতা শাকিব খান কাউকেই খোচা দিতে পোষ্ট টি করেনি। ক্যাপশনের লেখাটি মূলত তার প্রিয়তমা সিনেমার সংলাপ।যেটি হ্যাশট্যাগ দিয়ে তিনি বুঝিয়েছেন।
তবে অভিনেতা শাকিব খান কাউকেই খোচা দিতে পোষ্ট টি করেনি। ক্যাপশনের লেখাটি মূলত তার প্রিয়তমা সিনেমার সংলাপ।যেটি হ্যাশট্যাগ দিয়ে তিনি বুঝিয়েছেন।
কিং খান প্রিয়তমার সংলাপ পোষ্ট করে দর্শকদের ছবিটি দেখতে উৎসাহিত করেন। পোস্টে শাকিব আরও লিখেছেন, "প্রিয়তমা'' ভালোবাসার সব বাধা ভেঙ্গে বিশ্বের ১৫২টিরও বেশি থিয়েটারে চিলছে ।
শাকিবের এমন তথ্যে খুশি শাকিবিয়ানরা। কারণ পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন ছবির নায়ক নিজেই। তাই ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসার সাগরে সাঁতার কাটছেন ঢালিউডের এই কিং খান।

0 Comments:
Post a Comment