সাতক্ষীরা অঞ্চল বাংলাদেশের একটি নরম খোল কাঁকড়া উৎপাদনকারী অঞ্চল। জেলা মৎস্য কর্মকর্তা আনিসুল রহমান বলেন, জুন থেকে আগস্টের মধ্যে বিদেশে সফটশেল কাঁকড়ার চাহিদা বেশি ছিল।
বর্তমানে সফটশেল কাকড়ার চাহিদা রয়েছে। আমরা বছরে প্রায় 2,000 টন উৎপাদন করি বলে মি. রহমান জানান ।
তিনি আরও বলেন, এমনকি কাঁকড়া যেটা হার্ড থাকে সেটা খাওয়াটা বেশ কষ্টকর। আর এটার যেহেতু শেল থাকে না, সফট হয়ে যায় পুরো বডিটা, তাই যেকোন বয়সের মানুষ এটা খেতে পারে।
খুলনা বিভাগীয় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা লিপ্টন সর্দার বিবিসি বাংলাকে বলেন, সফটশেল কাঁকড়ার রপ্তানির সম্ভাবনা রয়েছে।
গত চার বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে সফটশেল কাঁকড়া রপ্তানি ঊর্ধ্বমুখী।

0 Comments:
Post a Comment