বৃহস্পতিবার বিচারক শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান , ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ ও নুরুল আমিন হাওলাদার।
তাদের মধ্যে প্রথম তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আর নুরুল আমিন হাওলাদার পালিয়ে গেছে।
তাদের মধ্যে প্রথম তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আর নুরুল আমিন হাওলাদার পালিয়ে গেছে।
পাকিস্তানি সেনাদের সহায়তায় মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের ভান্ডারিয়ায় আসামিদের বিরুদ্ধে আটকে রেখে নির্যাতন, অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার চারটি অভিযোগ আনা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সাহিদুর রহমান মামলা পরিচালনা করেন এবং সাথে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতান চমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

0 Comments:
Post a Comment