বুধবার দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এ অপারেশন করেন বগুড়া কার্যালয়ে জাতীয় ভোক্তা আইন কর্তৃপক্ষের উপ-পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, রোগীদের জরুরী প্রয়োজনীয়তার সুযোগে জনতা ফার্মেসি এক রোগীর কাছ থেকে ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করে। পরে সেই রোগীর লোকজন অভিযোগ দিলে সেখানে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায় এবং দোকানের মালিক রবিউল ইসলাম রাব্বি অভিযোগ স্বীকার করেন। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে করা হয়৷
এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ কর্মকর্তারা।

0 Comments:
Post a Comment