পুলিশ জানিয়েছে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় রিমান্ডে থাকা দুই আসামিকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার ছিল তাদের রিমান্ডের প্রথম দিন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় বলেন, জিজ্ঞাসাবাদে রিমান্ডে থাকা ছনোয়ার কাজী ও বিপ্লব হোসেন হামলায় জড়িত আরও ১৫ জনের নাম-ঠিকানার বিবরণ দিয়েছেন। তাদের গ্রেফতারের অভিযান চলছে।
তবে হিরো আলম বিলেছেন, গ্রেফতারকৃতরা মূল হামলাকারী নয়। বুধবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতরা তার ওপর হামলার সঙ্গে জড়িত নয়। এই সব ‘লোক দেখানো’ গ্রেপ্তার। তাঁর ওপর হামলাকারী মূল ব্যক্তিরা এখনো গ্রেপ্তারই হননি।
হিরো আলমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলমের ওপর হামলাকারী নেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোটের সময় গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করেন হিরো আলম। তখনই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা তাকে পেছন থেকে গালিগালাজ করে কেন্দ্র ত্যাগ করতে বলে। পরিস্থিতি উত্তপ্ত হলে কর্তব্যরত পুলিশ হিরো আলমকে ঘেরাও করে স্কুলের গেটে নিয়ে যায়। পরে নৌকার ব্যজধারীরা তাকে রাস্তায় ফেলে মারধর করে।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন সানোয়ার কাজী (28 বছর), বিপ্লব হোসেন (31 বছর), মেহেদী (27 বছর), মুজাহিদ (27 বছর), আশিক (24 বছর), হৃদয় (24 বছর) এবং সৈয়দ মোল্লা (25 বছর)। এদের মধ্যে দুজন রিমান্ডে আছে , বাকি পাঁচজন কারাগারে আছে।

0 Comments:
Post a Comment