হিরো আলম তার নিরাপত্তা নিয়ে চিন্তিত | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, কিছু লোক তাকে হত্যার চেষ্টা করেছে। সে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত।

হিরো আলম বুধবার দুপুরে  সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে চারটি মোটরসাইকেলে আট থেকে দশ জন মহানগর প্রকল্প কার্যালয়ে এসে গার্ডদের সাথে দুর্ব্যবহার করেছেন। নিরাপত্তাকর্মীকে তারা বলেছেন, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে হিরো আলম বলেন, আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি। আজ দুপুরে এখানে সাংবাদিকদের ডেকেছি। আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই।

0 Comments:

Post a Comment