ধুনটে তালাকপ্রাপ্ত মহিলাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ বগুড়ার ধুনটে ডিভোর্সি নারীকে ধর্ষণের ঘটনায় জহুরুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।11 জুলাই মঙ্গলবার সন্ধ্যায়  নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত জহুরুল ইসলাম উপজেলার      গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক আগে একই এলাকার একজনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক বোঝাপড়ার অভাবের কারণে চার বছর আগে তাদের সংসার ভেঙে যায়। এরপর থেকে স্বামী পরিত্যক্ত ওই নারী তার বাবার বাড়িতে থাকেন। জহুরুল ইসলাম প্রায়ই ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতেন। ৯ জুলাই রোববার দুপুরের দিকে ওই নারী কৃষি জমির গলি (রাস্তা) ধরে বাড়ি ফেরেন। এ সময় বৃদ্ধ জহুরুল ইসলাম তাকে জোর একটি পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করে ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নারী ধর্ষণ মামলার আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে বুধবার বিচারের মুখোমুখি করা হয়েছে।

0 Comments:

Post a Comment