খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া  কয়লা খনিতে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জনকে আসামি  বিরুদ্ধে আগামী ৮ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত -২ এর বিচারক আকতারুজ্জামান এ দিন ধার্য করেন

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বলেন, বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তাই আসামিপক্ষের পক্ষ থেকে সময় চাওয়া হলে আদালত শুনানির জন্য নতুন তারিখ ধার্য করবেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর  হয়েছে। অপর আসামি আইনজীবী আমিনুল হক মারা গেছেন।

এ মামলায় বর্তমানে  আসামি ১০ জন। তারা হলেন- খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন।

0 Comments:

Post a Comment