বিএনপির কোনো কর্মসূচিতে হস্তক্ষেপ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কোনো কর্মসূচিতে হস্তক্ষেপ করা হবে না। রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপি হঠাৎ করেই আন্দোলনে আসছে । জনগন তাদের কর্মকান্ড থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ তাদের ভোট দেবে না জেনেই তারা রাজপথে বিক্ষোভ শুরু করেছে। সরকার তাদের কোথাও বাধা দিচ্ছে না।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালের এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, বিএনপির আন্দোলন-সমাবেশ দমনের জন্য সরকারের নতুন হাতিয়ার হলো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া। বিএনপির কর্মসূচি চলাকালে সরকার বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশে মোবাইল ফোন বন্ধের দাবি বিএনপি নেতাদের মিথ্যাচার।

তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ়তার কথা উল্লেখ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশের অগ্রগতিতে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকেও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

0 Comments:

Post a Comment