মঙ্গলবার সকাল ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের বাড়ি শহরের ওয়্যারলেসপাড়ায়। তাঁর পিতার নাম বিকাশ মিত্র। প্রান্ত মিত্র ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, প্রান্ত মিত্রের এক বন্ধু সোমবার রাত ২টার দিকে তাকে ফোন করে বলেছিল তার বোনের রক্তের প্রয়োজন, যে অপারেশনের জন্য হাসপাতালে ছিল। একথা শুনে রাতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে কুমার নদীর তীরে রক্তাক্ত লাশ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ারী থানার ওসি এম এ জলিল জানান, সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

0 Comments:
Post a Comment