ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, "স্বৈরাচারী ও উগ্রপন্থিদের নির্মম খপ্পর মোকাবেলা করে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।"
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
জয় লিখেছেন যে, ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় অর্জনের পর বাংলাদেশ গণতন্ত্রের জন্য বহু বছর লড়াই করেছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচার শুরু হয়।
তিনি লিখেছেন, মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে শাসনকে বৈধতা দিতে আইয়ুব ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিরোধী আন্দোলনকারী জামায়াতে ইসলামী রাষ্ট্রপ্রধানের সমর্থনে দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।
জয় বলেন,যত দিন যাচ্ছে— বাংলাদেশের জনগণ গোলামি করার আকাঙ্ক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে।

0 Comments:
Post a Comment