শনিবার রাত ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমের গেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়।
এরশাদের সহকর্মী রাকিব বলেন, আমরা তিনজন সহকর্মী কক্সবাজার ডিপো থেকে ওষুধ ডেলিভারি দিতে চকরিয়ায় এসেছি সকালে। সন্ধ্যায় তিনজন পৃথকভাবে চকরিয়া মার্কেট থেকে টাকা উত্তোলন করছিলাম। আমাদের কাজ শেষে এরশাদকে বারবার ফোন দিলে তিনি ফোন না ধরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করতে থাকি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে তার লাশ দেখতে পাই।
এ ঘটনায় একই কোম্পানির চকরিয়ার মার্কেটিং প্রতিনিধি (এমআর) আশিক বিল্লাহকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুল জব্বার বলেন, এ ঘটনায় হেল্থ কেয়ার মেডিসিন কোম্পানির এক প্রতিনিধিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

0 Comments:
Post a Comment