বাকি দুজনকে মোহাম্মদ আলী হাসপাতালে এবং একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদ আলী হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, বগুড়ায় ডেঙ্গু জ্বরে এটাই প্রথম মৃত্যু।
মোহাম্মদ আলী হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, বগুড়ায় ডেঙ্গু জ্বরে এটাই প্রথম মৃত্যু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের বাসিন্দা ছমির মল্লিকের ছেলে হাফিজার রহমান মারা গেছেন। বুধবার জ্বরে আক্রান্ত হন হাফিজ রহমান। শনিবার তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সোমবার দুপুর ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার উচ্চ রক্তচাপ এবং তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যহীনতা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়, চিকিৎসাধীন অবস্থায়।
ডা. শফিক আমিন কাজল জানান, বর্তমানে তার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিবলু (৪০) ও নন্দীগ্রামের কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম (৩০) চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, গত জুন থেকে তার হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ মারা যায়নি, একজন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
.jpg)

0 Comments:
Post a Comment