মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এর চেয়ে বেশি কিছু না।
মির্জা ফখরুল গত ৮ জুলাই খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখা করেন। ঈদুল আজহার আগে ২৫ জুন সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার মহাসমাবেশ সামনে রেখে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ।

0 Comments:
Post a Comment