শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
 
শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। এই লিগের নিলামে 18 বাংলাদেশি ক্রিকেটার বাছাই করা হয়েছিল। তালিকায় ছিলেন তাসকিনও। কিন্তু নিলাম থেকে দল পাননি তিনি।

এবার শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা তাকে দলে যোগ করতে আগ্রহ প্রকাশ করেছে। জিম-আফ্রো টি-টেন লিগে খেলতে দেশের বাইরে থাকা তাসকিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০শে জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। চলবে ২০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ দলের পরবর্তী কাজ এশিয়ান কাপ। যেখানে ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে।

লঙ্কান লিগ চলাকালে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে শ্রীলঙ্কা লিগে খেলার জন্য তাসকিন বিসিবির অনুমোদন পাবেন তা নিশ্চিত নয়। কারণ সে সময় এশিয়ান কাপের জন্য মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প আছে বিসিবি।

এছাড়াও কয়েকদিন আগে ইনজুরি থেকে সেরে উঠেছেন তাসকিন। জাতীয় দলের ব্যবস্থাপনায় তার ইনজুরির চিকিৎসার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। এশিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে চোটের কারণে বিসিবি তাকে ছাড়পত্র দেওয়ার কথা বিবেচনা করবে।

0 Comments:

Post a Comment