ডেস্ক রিপোর্টঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে প্রেমের প্রস্তাব দেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পরীমনি ও বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান ঈদ আড্ডায় হাজির হয়েছেন। সেখানে পরীমনিকে প্রেমের প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক আশরাফুলকে প্রশ্ন করেন, আপনি কি কখনো কোনো মেয়েকে প্রস্তাব দিয়েছেন? জবাবে, প্রাক্তন অধিনায়ক উত্তর দেন: "না, আমি কখনও মেয়েদের প্রস্তাব দেইনি।" আমার খুব ভালো লেগেছিল, তারপরই আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি।আমার স্ত্রীর সাথে ফেসবুকে পরিচয় হয়েছিলো ।
এ সময় আশরাফুলকে মঞ্চে দাঁড়িয়ে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান সঞ্চালক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমণিকে মঞ্চের সামনে আসতে বলেন।
অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যায়, পরীমণি মঞ্চের সামনে এলে আশরাফুল বলেন, ভালো আছেন? জবাবে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি। এরপর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। তখন পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।
এ সময় উপস্থাপক পরীমণিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে চিত্রনায়িকা বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাবও দিয়েছি।

0 Comments:
Post a Comment