ডিবি কার্যালয়ে হিরো আলম | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)  কার্যালয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ডিবি কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি শনাক্ত করতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়।

ঢাকা-১৭ আসনে গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করেন হিরো আলম। তখনই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা তাকে পেছন থেকে গালিগালাজ করে কেন্দ্র ত্যাগ করতে বলে পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্র পুলিশ হিরো আলমকে ঘেরাও করে স্কুলের গেটে নিয়ে যায়।

ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পর রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা।

0 Comments:

Post a Comment