এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে আসছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে। বর্তমানেও কাউন্সিলের সদস্য বাংলাদেশ। এর আগে ২০২১ সালে তিন বছরের জন্য (২০২২ সালের জুলাই থেকে) এ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয় বাংলাদেশ।
শুক্রবার ইতালির রোমে এফএওর সদর দপ্তরে ৪৩তম সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ সদস্য হিসেবে আবারও নির্বাচিত হয়। আগের দিন শুরু হওয়া এ সম্মেলনে ১৯৪ সদস্য রাষ্ট্র অংশ নেয়।
এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান রয়েছেন।
FAO নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাহী বোর্ডের অন্যান্য সিনিয়র সদস্যদের সাথে সংগঠনের কার্যক্রম এবং বাজেট বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত এবং পরামর্শ দেবে।একই সঙ্গে নতুন ফলভিত্তিক কাঠামোর অধীনে কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পর্যালোচনাসহ প্রশাসনিক কার্যক্রম তদারকিতেও কাউন্সিলের সদস্য হিসেবে ভূমিকা রাখবে।

0 Comments:
Post a Comment