ডেক্স রিপোর্ট: বগুড়ায় জোসিফ হোসেন প্রতীক নামের এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।আহত জোসিফ হোসেন প্রতীক বগুড়া ব্যুরো অব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি।
প্রতীক জানান, সাড়ে ১২ টার দিকে খান্দার এলাকায় বেশ কয়েকজন যুবক ডাকাতি করে। এ সময় তিনি বাধা দিলে ডাকাতরা তার ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে পিঠে, মাথায় ও মুখে জখম করা হয়।
বগুড়া সদর থানার ওসি নুর আলম বলেন, সাংবাদিকের ওপর হামলা দুঃখজনক। আমরা ইতিমধ্যে সিসিটিভির ফুটেজের সাহায্যে হামলা কারিদের মধ্যে ২ জনকে শনাক্ত করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments:
Post a Comment