বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৭ জনের মৃত্যু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৩ হাজার ৬১২ জন এই ভাইরাসে আক্রান্ত।

মঙ্গলবার (২৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য নিশ্চিত করেছে।
থাইল্যান্ডে, গত ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছে, যা ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৬০১ এ পৌঁছেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৯৯৪  জন আক্রান্ত হয়েছে এবং ২৭ জন মারা গেছে। মেক্সিকোতে, ৪৯০ জন আক্রান্ত এবং ৭ জন  মারা গেছে। রোমানিয়ায়, ৫৮৬ জন আক্রান্ত এবং ৯ জন মারা গেছে।

বিশ্বব্যাপী মোট ৬৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ লাখ ৯৪ হাজার ৫৬১ জনের মৃত্যু হয়েছে এবং ৬৬ কোটি ৩৩ লখ ৫৬ হাজার ৯২ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এটি বাংলাদেশে প্রথম ৮ মার্চ, ২০২০ এ সনাক্ত করা হয়েছিল।





0 Comments:

Post a Comment