পরীমনি কেন সাংবাদিক হতে চান | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
অভিনেত্রী হিসেবে পরীমনির ক্যারিয়ার তেমন কাজে আসেনি। কোনো ব্যবসা সফল ছবি নেই তার। তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন তিনি। যে কারণে তার সিনেমার চেয়ে শিরোনামে বেশি থাকেন। পরীমনিকে নিয়ে শিরোনামগুলো বেশ রসালো। এ কারণেই অভিনেত্রী বলেছিলেন যে যদি তার পেশা পরিবর্তনের সুযোগ থাকে তবে তিনি সাংবাদিক হতে চান। একটি বেসরকারি টিভি চ্যানেলে ঈদুল আজহার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি প্রচারের আগে পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। ভিডিওতে সাংবাদিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পরী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, " যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ পান, তাহলে আপনি কোন পেশা বেছে নেবেন?"

জবাবে এই নায়িকা বলেন- সাংবাদিকতা। কারন হিসেবে তিনি জানান- “সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ  দেয়া যাবে।” এরকম আরও অনেক প্রশ্নের জবাব দেন তিনি । তিনি আরও বলেন, জীবনে প্রেমের চেয়ে বেশি ভুল করেছেন তিনি।



0 Comments:

Post a Comment